ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শিব চতুর্দশী । আজ শুক্রবার ৮ই মার্চ রাত সাড়ে আটটা থেকে উক্ত অনুষ্ঠান শুরু হয়েছে। শিব চতুর্দশ উপলক্ষে মন্দির গুলোতে মনোরমভাবে আলোক শয্যা করা হয়েছে।
হিন্দু শাস্ত্র মতে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কামনায় বিশ্ব শান্তির মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
এ উপলক্ষে শহরের নন্দালয়ে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে । এর মধ্যে আজ প্রথম দিন ধর্মীয় ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশন করে নন্দন শিল্পীগোষ্ঠী ও স্থানীয় শিল্পী বৃন্দ। এদিকে শিব চতুর্দশ উপলক্ষে শহরের মন্দিরগুলোতে বিভিন্ন বয়সী ভক্ত বৃন্দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে পূজার্চনার পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে ।