ফটিকছড়িতে দিগুণ দামে বিক্রি পেঁয়াজ, জরিমানা দেড় লাখ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে পেঁয়াজ মজুদ রেখে ক্রয় মূলের দিগুণ দামে বিক্রি করায় ২ পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা এবং আরও ৫ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নাজিরহাট বাজার ও ফটিকছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।