ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজার এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ধর্মপুর আজাদী বাজারের অলিগলি এবং দোকানের সামনে উচ্ছৃঙ্খল আচরণ ও বিভিন্ন উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করা তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তাঁরা হলেন মোঃ আশরাফ, মোঃ তাজিম উদ্দিন,মোঃ মোশারফ উদ্দিন ও মোঃ রিফাত । তাঁদের বয়স ১৪ থেকে ১৮ বছর।