প্রোটোকল ছাড়া টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী এ সফরে কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি।নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে করে নিজের নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌। শুক্রবার (৮ ডিসেম্বর) দুই দিনের সফরের দ্বিতীয় দিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ এ সফরে কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি। বৃহস্পতিবারও সরকারি প্রোটোকল ছাড়াই ঢাকা থেকে গোপালগঞ্জ যান তিনি। নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-এমপিরা নির্বাচনী কাজে কোনো সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি গাড়িও ব্যবহার তারা করতে পারবেন না।