‘নীতি আদর্শের পাঠশালা মরহুম সুলতানুল কবির চৌধুরী’

দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা

সততা নীতি আদর্শ শিক্ষার পাঠশালা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাঁশখালীর সুর্যসন্তান সাবেক সাংসদ মরহুম এড. সুলতানুল কবির চৌধুরী। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক অনুসারী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। যিনি জীবনে বঙ্গবন্ধুর নীতি আদর্শের বিষয়ে বিন্দুপরিমান আপোষ করেননি। তিনি আমৃত্যু জনগনের পাশে ছিলেন। উনার মতো সৎ নীতিবান উদার মনের রাজনীতিবিদ বিরল। মরহুম এড. সুলতানুল কবির চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় কথাগুলো বলেন বক্তারা।

৩০ জুন (রবিবার) বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বিশেষ অথিতি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক
চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেব যুগ্ম আহবায়ক এম মনসুর আলীর সঞ্চালনায় অন্যানয়দের মধ্যে স্মৃতিচারন করেন বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম তোফাইল বিন হোসাইন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহদাত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, পৌরকাউন্সিলর রোজিয়া সোলতানা, প্রণব দাশ, কাঞ্চন কুমার বড়ুয়া, স্বেচ্ছাসেকলীগ নেতা মনজুরুল আলম, ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন মাহফুজ প্রমুখ।