চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় অবৈধভাবে পার্কিং করার দায়ে বাস, ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ জুন) উপজেলার কেরানিহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সাতকানিয়া উপজেলার কেরানীহাট অংশে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করার অপরাধে বাস, ট্রাক, মাইক্রোবাস এবং দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চার হাজার সাতশ টাকা জরিমানা করার পাশাপাশি চালকদের সতর্ক করা হয়।
এদিকে নারী এসিল্যান্ড আসার পর সাতকানিয়ার দখলবাজরা তাদের কাজকারবার চালাতে সমস্যা হবে না ভেবে সন্তুষ্টি প্রকাশ করছিল বলে সূত্র নিশ্চিত করেন। তবে তাদের আশারঘরে লালবাতি জ্বলে উঠছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন এই প্রতিবেদককে।
তারা জানান, নারী এসিল্যান্ড হওয়ার পরও তার যে তৎপরতা ও এ্যাকশন তা দেখে রীতিমতো কেরানীহাটের অবৈধ পার্কিং বিক্রেতা ও হোতারা খুবই আতঙ্কিত।