দ্বৈত নাগরিকত্ব: প্রার্থিতা হারালেন সাদিক আব্দুল্লাহ

দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতাকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে কক্সবাজার-১ আওয়ামী লীগের সালাহউদ্দিন আহমেদের আপিল আবেদন নামঞ্জুর করেছে ইসি। ফলে তাঁর প্রার্থিতা বাতিলই থাকছে।