রবিবার দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দোহার উপজেলার দোহার গ্রামের ১ জন ও নবাবগঞ্জ উপজেলার বালেংগা গ্রামের ৪ জনসহ মোট ৫জন নিহত হয়েছেন।নিহতদের একজনের বাড়ী দোহার উপজেলার দোহার গ্রামে।তার নাম ইখলাস মৃধা (২০),পিতা মন্ডল মৃধা। অন্যরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেংগা গ্রামের রানা(২৭), রাজু (২৪),ইবাদুল( ৩৪) ও রাসেদ(৩২)।বালেংগা গ্রামটি দোহারের সীমানা সংলগ্ন।আজমান প্রবাসী দোহার বিলাসপুর গ্রামের রাতুল ইসলাম এই প্রতিবেদককে জানান,এই পাচজন দুবাই শহরের আজমান থেকে আবুধাবি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।স্থানীয় সময় আনুমানিক সকাল ৯.৩০ ঘটিকায় তাদের বহনকারী গাড়িতে আগুন লেগে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা নির্দিষ্ট কোনো কোম্পানির অধীনে ছিল না।দুবাই পুলিশ এই দূর্ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় দোহার ও নবাবগঞ্জ উপজেলায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।