দিনাজপুরে নৌ প্রতিমন্ত্রীর ভোটের প্রচারনা শুরু

নিজের নির্বাচনি এলাকা দিনাজপুরের ২ ( বিরল- বোচাগঞ্জ) এর বিরলে নির্বাচনি প্রচারনার সূচনা করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ২৯ নভেম্বর বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঞ্চন মোড়, উপজেলা শহর বিরলের বকুলতলা মোড় এবং ধুকুরঝাড়ীতে পৃথক পথসভায় নৌকায় ভোট চেয়ে ভাষন দেওয়াসহ গন সংযোগ করেছেন তিনি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তিনি নির্বাচনী এলাকা বিরল বোচাগঞ্জের যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কাজ করতে পেরেছেন। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, উন্নয়ন চাইলে নৌকা এবং শেখ হাসিনার বিকল্প নেই।

এসময় উপস্হিত ছিলেন বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, আওয়ামী লীগের বিরল উপজেলা কমিটির সাধারন সম্পাদক রমাকান্ত রায়সহ স্হানীয় নেতারা।

এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে বিরল এবং বোচাগঞ্জ উপজেলায় সংশ্লিষ্ট সহকারি রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।