দিনাজপুরের কাহারোলে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার(২৬ নভেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
কাহারোল থানার ইনচার্জ ফারুকুল ইসলাম জানান, রবিবার রাত দেড়টার দিকে কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় ৪টি মোটর সাইকেলে আসা আরোহিরা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ট্রাকটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতি হয়েছে। তবে ট্রাকে থাকা ধানের বস্তা খোয়া যায়নি। ট্রাকটি হেফাজতে নিয়েছেন পুলিশ । মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন ক্ষতিগ্রস্হ ট্রাক মালিক।