দিনাজপুরের ফুলবাড়ীতে সাপে কাটায় একজন গৃহবধুর মৃত্যু ঘটেছে। শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা অবস্হায় মঙ্গলবার দিনগত ২৬ জুন বুধবার মধ্যরাতে সাপে কাটে তাকে।
গৃহবধু জামিরুন বেগম (৬০) মইজান্দা গ্রামের মোজাম্মেল সরকারের স্ত্রী।
স্হানীয়রা জানান, মাটির তৈরি ঘরের একই কক্ষের বিছানায় ঘুমিয়ে ছিলেন স্বামী স্ত্রী। পায়ে যন্ত্রনা অনুভূত হওয়ায় রাত আড়াইটার দিকে ঘুম ভাঙ্গে গৃহবধু জামিরুনের। কিন্তু সাপের দংশন বুঝতে না পারায় চিকিৎসকের দ্বারস্হ হননি তারা। আধা ঘন্টার মধ্যে মৃত্যুর কোরে ঢলে পড়ে সে।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরের ঘটনাস্হলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন তারা। সাপে কাটায় মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ আসেনি। তবে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।