দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় ৫ অটোরিকশা যাত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দাউদকান্দি -চাঁদপুর মহাসড়কের মহানন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।