ডোমারে এনটিভির জন্মদিন পালন 

 বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীতে এনটিভির ২২বছরে পদার্পণ জন্মদিন পালিত হয়েছে।
বুধবার ডোমার উপজেলা পরিষদ হলরুমে এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের আয়োজনে  অনুষ্ঠিত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। নীলফামারী প্রেসক্লাব সভাপতি মন্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, বন্ধন সীড জেনেটিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, শিক্ষক প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু প্রমুখ। শেষে কেক কেটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে