অদ্ভুত ফ্যাশনের কথা শুনলেই মনে আসে বলি অভিনেত্রী উরফি জাভেদের নাম। তিনি তার সাহসী ফ্যাশন এবং স্টাইলের জন্য মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হন। তবে লোকের নিন্দাকে পরোয়া না করে উরফি নিজের পছন্দকেই গুরুত্ব দেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি জানান, বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে ডেটে পাঁচতারা হোটেলেই যেতে চাইতেন ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উরফি জাভেদ কুশ কপিলের শোতে এসেছিলেন। সেখানে তিনি জানালেন, আগে তিনি বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে ডেটে যেতেন, কিন্তু এখন আর মোটেই তিনি সেই কাজ করেন না। উরফির কথায়, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম তখন। আমি পাঁচতারা হোটেলে যেতে চাইতাম। আমি কোনও ক্যাফেতে যেতে চাইনি। ’
সেখানে সমালোচনাগুলোর মোকাবিলা করেন কিভাবে এমন প্রশ্নের জবাবে উরফি বলেন, ‘এসকল সমালোচনা আমি মাথায়ই নেই না। কারণ এখন অনেক বদলে গিয়েছি। টাকা পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ আমি নিজেই টাকা রোজগার করি। ’
এই মডেল আরও বলেন, ‘যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরবো। এটাই আমার কাজ।
এসময় উরফি আরও জানান কোনও পুরুষ যদি তাকে প্রত্যাখ্যান করেন বা তাকে কষ্ট দেন তিনি তাতেও বিশেষ পাত্তা দেন না। কিন্তু এত সহজে তিনি কাউকে কী করে ভুলতে পারতেন? উত্তরে তিনি বলেন,‘আমি একটাই স্টেপ ফলো করতাম, তাকে স্রেফ পাত্তাই দিতাম না। যে আমায় রিজেক্ট করেছে সে নিজে পরে আফসোস করবে। ব্যাস। এটাই। আমি আমার কাজ করে যাব। ‘