কক্সবাজারের টেকনাফের কেকে খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা দেড়টার দিকে নাফ নদীর কেকে খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার পুলিশ জানিয়েছে সকালে দুজন জেলে খালে মাছ শিকারে যায়। এ সময় তারা খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে আশপাশের লোকজনকে ডেকে আনেন। তারা সবাই মিলে পুলিশকে খবর দিলে মরদেহ দেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এখনো লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।