হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্ববিখ্যাত পপ তারকা ম্যাডোনাকে। গত ২৪ জুন জ্ঞান হারালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয় ৬৪ বছর বয়সী কিংবদন্তি এই গায়িকাকে। বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের ম্যাডোনার অসুস্থতার কথা জানান তার ম্যানেজার।
তিনি বলেন, একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে ম্যাডোনার। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে তাকে। এগুলো আগের খবর। বর্তমান খবর হলো- হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ম্যাডেনা । এখন শোনা যাচ্ছে ‘বাড়িতেই রয়েছেন’ম্যাডোনা। শুক্রবার কিছুটা বমির প্রবণতা ছিল। তা এখন আর নেই।
জানা গেছে, গত সপ্তাহ শেষে ম্যাডোনাকে মারাত্মক সংক্রমণের কারণে ভর্তি করা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন তিনি অনেকটা সুস্থ এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। অপর এক সূত্রের খবর, গায়িকা ‘এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন’।
আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর পক্ষ থেকে ম্যাডোনার ট্যুর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। গাই ওসেইরি জানান, গত বুধবার, ২৮ জুন, ৬৪ বছর বয়সী ‘এক্সপ্রেস ইওরসেল্ফ’ গায়িকার শরীরে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। এর ফলে তাকে ‘একাধিক দিন আইসিইউ’তে কাটাতে হয়। আপাতত ম্যাডোনা অনেকটাই সুস্থ বলে জানা গেছে। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত ‘পূর্ব পরিকল্পিত সব কাজ স্থগিত’ রেখেছেন তিনি।