জায়েদ খানের পুরস্কারের সাথে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা নেই

দেশের কয়েকটি গণমাধ্যমে ‘জাতিসংঘের হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেলে জায়েদ খান’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় গতকাল থেকে।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, জাতিসংঘের সাথে এই পুরস্কারের কোনো সংশ্লিষ্টতা নেই।

এএফপি বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে বিষয়টি খোলাসা করেন।

তাঁর পোস্টটি হবহু তুলে ধরা হলো-

‘আরটিভির ওয়েবসাইটে বলা হয়েছে “জাতিসংঘের ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন জায়েদ খান”। আরেকটি অনলাইন পোর্টালের হেডলাইন “জাতিসংঘ থেকে পুরুস্কার পেলেন নায়ক জায়েদ খান”।
অথচ এই পুরস্কারের সাথে জাতিসংঘের কোন সংশ্লিষ্টতা নেই।(সদরদপ্তর ভবনের হলরুম ভাড়া নিয়ে যে কেউ অনুষ্ঠান করতে পারে)।

যেই দুটি দোকান (প্রতিষ্ঠান) থেকে পুরস্কারটি দেয়া হয়েছে সেগুলোর নাম হচ্ছে: Humanitarian Focus Foundation এবং Institute of Public Policy and Diplomacy Research(IPPDR).

দুটি দোকানের মালিক এক। তার নাম Dr. Andrise Bass, যিনি প্রথমটির ফাউন্ডার এবং দ্বিতীয়টির Global President, Executive Director (মানে মূল ব্যক্তি)।

প্রথম প্রতিষ্ঠানের International Director হলেন Frédérick Ordines নামের একজন, আবার তিনিই দ্বিতীয় প্রতিষ্ঠানের Vice President.

প্রথম প্রতিষ্ঠানটি পেইড নানান কোর্স করিয়ে থাকে ক্যারিয়ার/লিডারশিপ সংক্রান্ত। সেখানকার এক বর্তমান ছাত্রই (Junior Saint Fleur) দ্বিতীয় প্রতিষ্ঠানের International Liaison Manager.

দ্বিতীয় প্রতিষ্ঠানটি আফ্রিকায় কয়েক জাগয়ায় দাতব্য কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে বলে তাদের ওয়েবসাইটে বলা আছে। এই প্রতিষ্ঠানগুলো এবং তাদের পুরস্কার সংক্রান্ত খবরাদি তাদের ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া একাউন্ট ছাড়া গুরুত্বপূর্ণ কোন জায়গায় পাওয়া যায় না। উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলে তাদের কার্যক্রমের মেনশন অন্যান্য আরও অনেক জায়গায় পাওয়া যেত।