জামায়াত সমাবেশের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে : সিটিটিসি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন , “জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ”

আজ সকালে মতিঝিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা পরিদর্শনে এসে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

মো. আসাদুজ্জামান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স। সতর্ক অবস্থায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।