চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

 চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন ) রিয়াজুল ইসলাম,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, জেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি,সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা,জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, ব্যবসায়ী সংগঠন চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার। সেমিনারে সাংবাদিক এবং বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমরা সবাই ভোক্তা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্ধারিত মূল্যের বাইরে কোন পণ্য বেশি দামে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যাবস্থা ও জরিমানা করা হবে। নিয়মিত বাজার মনিটরিং আরো বাড়ানোর জন্য জোর দেন। একইসাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য আলোচনা করা হয়।