চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহাতুল্লাহ (৬০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী বৃৃদ্ধের মৃত্যু  হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে চুয়াডাঙ্গার দামুড় হুদা উপজেলা বেগমপুর ইউনিয়নের দস্তর বাজার অদূরবর্তী তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাতুল্লাহ দামুড়হুদা উপজেলার কোন্দিপুর গ্রামের মৃত সলিম শেখের ছেলে। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ব্যবসায়ী রাহাতুল্লাহ নিজ কাজ শেষে ফেরার পথে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেগমপুর ইউনিয়নের দস্তর বাজার অদূরবর্তী তালতলা নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাইসাইকেল আরোহী রাহাতুল্লাহ ছিটকে পড়ে যায়। এবং তিনি ঘটনাস্থলাই মারা যান।

মোটরসাইকেল আরোহী চালকও রক্তাক্ত জখম হন।