( ২৮-০৬-২৪) চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা পুরাতন স্টুডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় । এই খেলায়
অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা ক্রীড়া অফিসার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
খেলায় ১১টি কলেজ অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ২-১ গোলে আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।