চুয়াডাঙ্গায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের তুলা চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড,চুয়াডাঙ্গা জোনের বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক  মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা প্রধান তলা উন্নয়ন কর্মকর্তা শেন  দেবাশীষ,জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, কটন ইউনিট অফিসার আতিকুর রহমান, সদর কটন ইউনিট অফিসার শয়ন চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,চুয়াডাঙ্গা একটি কৃষিবান্ধব জেলা। জুলাই মাস তুলা চাষের জন্য উপযুক্ত সময়। তুলা চাষ সম্পর্কে চাষিদের উদ্বুদ্ধ করতে হবে।বর্তমানে তুলার বাজার দর ভালো এবং তুলা চাষে প্রতি বছরই চাষিরা লাভবান হচ্ছে।
উল্লেখ্য, এ বছর জেলার ১ হাজার ৬ শত ৯০ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড ৮০০গ্রাম তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সারসহ বিভিন্ন বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবেন।