দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মধ্যে চট্টগ্রামের ১৬টি আসনের ১১টিতেই আগের সংসদ সদস্যরা ফের মনোনয়ন পেলেন। আলোচিত ও পরিচিত মুখের মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহামুদ, শিক্ষা উপমন্ত্রী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং রাউজানের ফজলে করিম চৌধুরী এবারও মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, ফটিকছড়ি- ২ খদিজাতুল আনোয়ার সনি, সন্দ্বীপ- ৩ মাহাফুজুর রহমান মিতা, সীতাকুণ্ড- ৪ এস এম আল মামুন, হাটহাজারী- ৫ এম এ সালাম, রাউজান- ৬ ফজলে করিম চৌধুরী, রাঙ্গুনিয়া- ৭ হাছান মাহমুদ, বোয়ালখালী- ৮ নোমান আল মাহমুদ, কোতোয়ালী-বাকলিয়া- ৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল, পাহাড়তলী-ডবলমুরিং- ১০ মহিউদ্দিন বাচ্চু, বন্দর-পতেঙ্গা- ১১এম এ লতিফ, পটিয়া- ১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা-কর্ণফুলী- ১৩ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চন্দনাইশ- ১৪ নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া-লোহাগড়া- ১৫ আবু রেজা মোহাম্মদ নদবি, বাঁশখালী- ১৬ মোস্তাফিজুর রহমান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে একেবারে তারুণ্য নির্ভর আওয়ামীলীগের কনিষ্ট সদস্য হিসেবে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন তরুণ আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান রুহেল। তিনি মীরসরাই আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।