কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুরাতন বিমানবন্দর সড়কে বাসার ছাদে মোবাইলে কথা বলা অবস্থায় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে আশরাফুল জান্নাত এনি নামের (১৭) বছরের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে পৌরসভা ৩নং ওয়ার্ড বিজয় মঞ্চ সংলগ্ন সায়মা প্লাজার তয় তলার ছাদে এ ঘটনা ঘটে।
নিহত এনি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিনমজুর মোহাম্মদ শামীমের মেয়ে। সে তিন বছর ধরে সায়মা প্লাজায় মুছার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের পূর্বে মেয়েটি মোবাইল ফোনে কথা বলা অবস্থায় বৈদ্যুতিক বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে যায়। পরে চকরিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স এ নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন কান্তি নাথ।