গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাইফ আলি

বলিউড অভিনেতা সাইফ আলি খান গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় সাইফকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।

অভিনেতা হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন।  তাই তড়িঘড়ি করেই হাঁটুর অস্ত্রোপচার করানো হচ্ছে।  তার পাশে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর।

তবে কী কারণে এই আঘাত, প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

সাইফের এমন ঘটনা এবারই প্রথম নয়।  এর আগে ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির সেটে আহত হয়েছিলেন তিনি।  সেই সময় তার বুড়ো আঙুলে আঘাত লেগেছিল। তখনও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেবারও তার অস্ত্রোপচার করা হয়েছিল।

২০০০ সালে ‘কেয়া কেহানা’ ছবিতে সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা।  সেসময় শুটিংয়ের জন্য বাইক চালানোর অনুশীলন করছিলেন সাইফ আলি খান।  দ্রুত গতিতে মোটরসাইকেল চালালে তা কাদায় পিছলে যায়। ৩০ বার পল্টি খেয়ে পাথরে পড়ে যান। সেবার অনেক সেলাই পড়েছিল তার শরীরে এবং তিনি কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

সাইফ আলি খানের আসল নাম সাজিদ আলি খান।  অভিনেত্রী অমৃতার সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটিয়ে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন তিনি।