ক্ষমতায় গেলে সব হত্যার বদলা নিবে জামায়াত

বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতা আলাউদ্দিন শিকদার

জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার বলেছেন, জামায়াতে ইসলামীকে চিরতরে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যার বদলা নিব ইনশাল্লাহ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী অতীতের চাইতে আরও সু-সংঘটিত ও একতাবদ্ধ। একতাবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে। মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জালেম সরকারকে উৎখাত করবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্হিত ছিলেন, জেলা অফিস সেক্রেটারি ফজলুল করিম, উত্তরজেলা ছাত্রশিবির সভাপতি নাজমুস সালেহীন, জামায়াত নেতা এম আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।