কুষ্টিয়া র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল গত ১২ জুন ২০২৪ তারিখে রাত ২২৪০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রাম হতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার জিআর নং-৪১/২০, ধারা-২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) এর ০১ বছরে সশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোছাঃ সুরাইয়া বানু (৩৯), পিতা-মৃত হাসেম আলী, সাং-সোনাইকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।