কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে 

পটুয়াখালীর কলাপাড়ায় সিকদার পরিবারের সংগঠন আলিফ সিকদার ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ জুন মঙ্গলবার সকাল ৯ টায় বড় সিকদার বাড়ি মাদরাসা মিলনায়তনে ঈদ পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষক রেজাউল করিম কেনানের সঞ্চালনায় ও আলিফ সিকদার ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ সিকদার ফাউন্ডেশনের উপদেষ্টা ফজলুর রহমান সানু সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার, এস এম আতিক উল্লাহ সিকদার,
শাহজাহান সিকদার।
এ ছাড়াও বক্তব্য রাখেন , আলিফ সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সিকদার, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর উম্মে তামিমা বিথী, কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর হাসানুজ্জামান সিকদার, সাবেক ইউপি সদস্য আইউব আলী সিকদার প্রমুখ
বক্তারা সিকদার পরিবার নিয়ে  নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এ সময় সবার অংশগ্রহণে ঈদ আনন্দে অন্য রকম উপভোগ্য পরিবেশ তৈরি হয়।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনেকে শৈশব-কৈশরের স্মৃতিচারণ করেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিকদার পরিবারের সদস্য ও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাও মো: ফোরকানুল ইসলাম। দোয়ায় সিকদার পরিবারের মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত সম্পন্ন করা হয় এবং সিকদার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।