কলমাকান্দায় একটি হরিণ উদ্ধার করেছে বিজিবি 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন লেংগুড়া তারানগর নাকম স্থান থেকে একটি জীবন্ত হরিণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি (বিওপি)
আজ বৃহস্পতিবার (১৩)জুন সকালে এলাকাবাসী দেখতে পাই একটি হরিণের বাচ্চা লেংগুড়া গনেশ্বরী নদীর পার দিয়ে দৌড়াচ্ছে এমন সময় হরিণের খবর ছড়িয়ে পরে এলাকায়।পরে হরিণটিকে ধাওয়া দেয় এলাকাবাসী, ধাওয়া দেয়ার একপর্যায়ে হরিণটিকে তারানগর শিশির মারাকের বাড়ীর সামনে থেকে আটক করে এলাকাবাসী।
আটকের খবর পেয়ে হরিণটি উদ্ধার করে লেংগুড়া বর্ডার গার্ড (বিওপি)।লেংগুড়া বিওপি ধারণা করছে রাতে কোন একসময় হরিণটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
এবিষয়ে লেংগুড়া বিজিবি সুবেদার ফজললু হক বারি বলেন এলাকাবাসী একটি হরিণ আটক করেছে এমন খবর পেয়ে আমরা হরিণটিকে উদ্ধার করেছি হরিণটি  সুস্থ আছে আমরা বন বিভাগকে খবর দিয়েছি বন বিভাগের লোকজন আসলে হরিণটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।