কর্ণফুলীতে গভীর রাতে পুড়ল দুই দোকান

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর মাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মৃত আবুল হোসেনের পুত্র মো. হাসান, আলী আকবর ও মো. সোহেলের দুইটি চায়ের দোকান ও একটি মুদি দোকান পুড়ে যায়।

কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সোয়াইব হোসেন মুন্সি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।