কর্ণফুলীতে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবম দফায় সারাদেশব্যপী ৪৮ ঘণ্টার ডাকা সর্বাত্মক হরতাল/অবরোধের সমর্থনে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিল বাতিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজ্বী ওসমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।

অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর ক্রসিং এলাকায় কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এসএম মামুন মিয়ার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় নেতা-কর্মীরা দীর্ঘক্ষণ অবরোধের স্বপক্ষে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল বিক্ষোভ মিছিল করেন। এতে যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে নবম দফায় ৩ ও ৪ নভেম্বর অবরোধের ঘোষণা দেন।