২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। এ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিল। আর এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।
‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক টুইট বার্তায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ জানালো।
পোস্টে অভিনেতা একটি ছবি দিয়ে লেখেন, ‘১৫ আগস্ট, ২০২৪!’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘পুষ্পা ২-দ্য রুল’। এর আগে ৭ এপ্রিল আল্লু অর্জুন ‘পুষ্পা ২’ এ নিজের নতুন লুক প্রকাশ করেছিলেন।
প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি শেষ হয়েছিল পুষ্পরাজের বিয়ের মাধ্যমে। পুলিশ অফিসার ভ্রমর সিং শিখাওয়াতকে শিক্ষা দিয়েছিল ‘পুষ্পা’। ফলে ভ্রমরও তার শত্রু হয়ে ওঠে। অন্যদিকে রক্তমাখা হাত দিয়েই শ্রীবল্লির সিঁথি রাঙিয়েছিল গল্পের নায়ক।
‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার। এখানে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা প্রমুখ।