গত ৬ নভেম্বর রাতে ভাওয়াইয়া, পল্লিগীতি, লোকগীতির বিখ্যাত কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান বলেন , আজ রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে জয়পুরহাটে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গত তিন সপ্তাহ ধরে তিনি হার্টের সমস্যাজনিত কারণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ।
‘কল কল ছল ছল নদী করে টলমল…’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘদিন তিনি ভাওয়াইয়া একাডেমির দায়িত্ব পালন করেন ।
নাদিরা বেগম ভাওয়াইয়া ছাড়াও তিনি পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন।