কক্সবাজারে তরুণ প্রজন্মের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ স্মরণীস্থ সাংবাদিক সংসদ এর অস্থায়ী কার্যালয়ের নিচে অর্ধশতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম।
এ সময় সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বলেন, শীতার্ত মানুষের সঙ্গে শীত ভাগাভাগি করতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস শীতার্ত মানুষের জন্য বিত্তবানদের মন নাড়া দেবে।
সাংবাদিক সংসদের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, সহ সভাপতি সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক এম এ সাত্তার, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল নেহা, সদস্য আশরাফ বিন ইউছুপ, শাহেদ হোসাইন মুবিন, আবদুর রশিদ মানিক, সরওয়ার সাকিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।
পরে সাংবাদিক সংসদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।