কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া সড়কে বেপরোয়া ডাম্পার গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই মোঃ আবু তাহের (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।
তিনি স্থানীয় মৃত আব্দুল করিমের পূত্র। তার নিজ বাড়ী ধলঘাটের সরাইতলা।
৩ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় মহেশখালীর প্রধান সড়কের কালারমার ছড়ার ঝাপুয়ার সাতঘর পাড়ায় সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।তিনি জানান- দ্রুতগামী একটি ডাম্পার রাস্তায় দাড়িয়ে থাকা এক বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, কালারমার ছড়ার ঝাপুয়া ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।