এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ।’ আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।