এবার নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : এলিট

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বড় দারোগারহাট বাজার থেকে প্রধান নির্বাচনী সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে সাথে নিয়ে প্রচারণা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয় মিরসরাই পৌরসদরের প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে। এ সময় ঈগল প্রতীক নিয়ে লড়া গিয়াস উদ্দিন ১২টি বাজারে গণসংযোগ করেন এবং দুইটি স্থানে পথসভা করেন।

এ সময় নিয়াজ মোর্শেদ এলিট সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, মিরসরাইয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার যেভাবে তার দায়িত্ব পালন করছেন তা যদি ধরে রাখতে পারেন তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবার ভোট চুরি কিংবা নির্বাচনকে বানচাল করার কোনো সুযোগ নেই।

সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দেখেছি তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। আমরা যে অভিযোগগুলো দিচ্ছি, তিনি সাথে সাথে অ্যাকশন নিচ্ছেন। আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে মিরসরাইয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিপুল পরিমাণ ভোটারের মাঝে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানিয়ে তরুণ এই রাজনীতিবিদ বলেন, আমাদের নির্বাচনী প্রচারণার আজ প্রথম দিনে আমাদের প্রার্থী গিয়াস উদ্দিনকে নিয়ে সাধারণ মানুষের মাঝে যে আগ্রহ দেখছি, তরুণ ভোটারদের মাঝে যে জোয়ার দেখছি তাতে আমরা বিশ্বাস করি, ৭০ শতাংস ভোট পেয়ে ঈগল নির্বাচন ছিনিয়ে নেবে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন এদিন সকাল থেকে গনসংযোগ করেন বড় দারোগারহাট, নিজামপুর সরকারি কলেজ বাজার, হাদিফকিরহাট, বড়তাকিয়া, মিরসরাই সদর, মিঠাছরা, ঠাকুরদিঘী, মস্তাননগর বিশ্বরোড, জোরারগঞ্জ, বারইয়ারহাট, করেরহাট ও ছদরমাদিঘী এলাকায়। এ সময় বারইয়ারহাট পৌরবাজার ও করেরহাট বাজারে পথসভা করেন। পথসভা ও গনসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ নেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক নুরুল হুদা, নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার ইমাম হোসেন, ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজ উদ্দিন বাদল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা রুমি, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীন, সাবেক ছাত্রনেতা হাসান হাবিব রনি প্রমুখ।