এগিয়ে বর্তমান চেয়ারম্যান তৌহিদ, গুঞ্জন ৩ হেভিওয়েট প্রার্থীর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ নিয়ে হেভিওয়েট প্রার্থীদের নিয়ে চলছে নানা গুঞ্জন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলের আশীর্বাদ পেতে মরিয়া সম্ভাব্য প্রাার্থীরা। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাটি বরাবরই আওয়ামী লীগের সাংগঠনিক মজবুত এরিয়া হিসেবে পরিচিত। আর এই এলাকায় নির্বাচনে প্রার্থী হতে সাবেক ভূমিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আশীর্বাদটাই প্রার্থীদের নির্বাচনের সবুজ সংকেত। সর্বশেষ এখন দেখার পালা এই আশীবাদ কার কপালে জুটে। তবে রাজনিৈতক মহল ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই আশীর্বাদ জুটেছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হেভিওয়েট প্রার্থীর নাম ছড়িয়ে পড়ছে। যার মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব রিদুয়ানুল করিম সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

ইতিমধ্যে স্থানীয় সাংসদ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নজরে আসতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা-চট্রগ্রামে দৌড়ঝাঁপ শুরু করেছে এসব প্রার্থীরা। তবে গুঞ্জন শুনা যাচ্ছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে এমপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ। এদিকে দলীয় নেতাকর্মীরা নিজের পক্ষে বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দ্বাদশ নির্বাচনের পর থেকে চেয়ারম্যান পদে আনোয়ারার রাজনৈতিক মাঠে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী’র নাম শুনা গেলেও পরবর্তীতে সাবেক ভূমিমন্ত্রীর একক সমর্থন পায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অপরেিদক চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিতে সমানতালে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেকসহ একডজন নেতাকর্মী। তবে সবশেষ পর্যন্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর মন্ত্রীর আর্শীবাদপুষ্ট হলে পরিষদের চেয়ারে তৌহিদের বসা হবে হ্যাট্রিক।

দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক জানান, আমি তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে আসছি। আশা করি আমাদের অভিভাবক স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে মূল্যায়ন করবেন।

সাবেক ভূমিমন্ত্রীর একক সমর্থন পেয়েছে বলে জানিয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আমাদের অভিভাবক স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে তার একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সকল নেতাকর্মীরাও তাঁর (সাবেক ভূমিমন্ত্রী)র প্রস্তাবে রাজি হয়েছেন। এরপর থেকে আনোয়ারায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় সাধারণ জনগণ সাবেক ভূমিমন্ত্রীর প্রতি অনলাইন এবং অফলাইনে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আমার অভিভাবক আমিও ওনার কাছে ও ওনার পরিবারের কাছে কৃতজ্ঞ।