ব্যাংকের কাছে ভবন বন্ধক রেখে ঋণ নেওয়ার পর তা ফেরত দিতে গড়িমসি করায় চট্টগ্রামের দুই ব্যবসায়ীর ভবনে পুলিশকে রিসিভার নিয়োগ করেছেন আদালত। আদালতের আদেশ অনুসারে রিসিভার ওই দুই ভবনের ভাড়া উত্তোলন করে ব্যংকের কাছে জমা দেবে। আদালতের অনুমতি ছাড়া ওই দুই ভবনের ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যাবে না।
বুধবার (৩০ আগস্ট) হালিশহর ও বন্দর থানার দুই ওসিকে ওই দুই ভবনের রিসিভার নিয়োগ করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
ওয়ানব্যংকের দায়ের করা পৃথক দুটি মামলায় অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। গত রবিবার (৩ আগস্ট) অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই দুই ভবনের ঋণখেলাপিরা হলেন প্রাইম এন্টারপ্রাইজ ও সরওয়ার কামাল এন্টারপ্রাইজ। এরমধ্যে প্রাইম এন্টারপ্রাইজের ঋণের পরিমাণ ৪৫ কোটি ২৯ লাখ ৭ হাজার ৭৩ টাকা ও সরওয়ার কামাল এন্টারপ্রাইজের ঋণের পরিমাণ ৭ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ১শ ১১টাকা।