ঋণ খেলাপির মামলায় চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার পৃথক দুটি মামলায় অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দেশত্যাগের নিষেধাজ্ঞা ব্যবসায়ীরা হলেন— আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এক্সিমকের মালিক কবির উদ্দিন ভুঁইয়া, তার স্ত্রী শাম্মী কবির, মোহরা এলাকার শামসু স মিলের মালিক শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম এবং তার ছেলে মিজানুর রহমান।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।