উলিপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে পৌরসভায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণের উদ্বোধন ও বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন ) সকালে পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

জানা যায়, পৌরসভায় ৩ হাজার ৮১ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৩০.৮১ মেট্রিক টন বিতরণ এবং জিআর এর ৫ টন চাল বিতরণ করা হবে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার সাহেদুর রহমান, ওয়ার্ড কমিশনার হারুন-অর-রশিদ প্রমূখ।

অপরদিকে উপজেলার থেতরাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন ও বিতরণ করেন। তিনি জানান, এবারে ৫ হাজার ৬শ’ ৭৬ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৫৬.৭৬ মে.টন চাল বিতরণ করা হবে। চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ শাহা আলম, ইউপি সচিব রাশেদ ফরহাদ, হিসাব সহকারী আলী আজম, প্রমুখ।

জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আজা উপলক্ষে উলিপুর উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে ৮৬ হাজার ৩শ’ ১৫ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।