উখিয়ায় খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালীর তেলীপাড়া খালে অজ্ঞাত একটি লাশ ভাসছে। এ লাশ দেখার জন্য অনেকেই সেখানে যান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালী খালে এ লাশ জোয়ারের পানিতে ভেসে আসলো। বিষয়টি জানিয়েছেন স্থানীয় বালুখালী তেলীপাড়া এলাকার দোকানদার শাহজাহান।

তিনি বলেন, আমরা এপার থেকে শুনতে পাই মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দ।

গত শনিবার বালুখালি খালে অজ্ঞাত লাশটি নাফ নদী হয়ে জোয়ারের পানিতে ভেসে আসলো। পরে দেখলাম সেটি সরে দূরে চলে গিয়েছিল।

তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টার দিকে লাশটা আবারও ভেসে আসলো। এখনো সেটি দেখা যাচ্ছে। এটা দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে।এদিকে লাশটি উখিয়া থানা পুলিশের একটি দল উদ্ধার করে নিয়ে যায়। ওসি শামীম হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ কাস্টমস ঘাট এলাকার তেলীপাড়া খাল থেকে উদ্ধার করে। মৃতদেহের গায়ে ইউনিফর্ম,মাথায় হেলমেট পরিহিত ছিল।

উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসাইন বলেন, বালুখালী খালে একটি লাশ ভেসে আসলো খবর পেয়ে একদল পুলিশ নিয়ে উদ্ধার করি।