বগুড়া শহরে একসঙ্গে খুন হয়েছেন দুই যুবক। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৭ জুন) রাত প্রায় ২টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। নিহতরা হলেন- শরিফ ও রুমন। নিহত রুমন ও শরিফের বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায়। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। পেশায় দুজনেই ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করতেন। নিহতদের স্বজনরা জানান, গুলির শব্দে ঘর থেকে বেরিয়ে ৯৯৯-এ কল করলেও তাৎক্ষণিক কোনো সহযোগিতা পাননি তারা। নিহত রুমন ও শরিফ ছাড়াও হোসেন নামে আরো এক যুবক বাড়ি ফেরার পথে অন্ধকার গলিপথে হামলায় আহত হয়। বর্তমানে চিকিৎসাধীন আহত অবস্থায় হোসেন। অন্তত ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নৃশংস ওই হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডে দেশীয় অস্ত্র ব্যবহারের আলামত পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, তদন্তের জানা যাবে হত্যাকাণ্ডের কারণ। বগুড়া সদর থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন জোড়া হত্যাকাণ্ড এর কারণ জানতে তদন্ত চলছে।