ইসলামী আ‌ন্দোল‌নের গণ‌মি‌ছিল পু‌লি‌শি বাধায় পণ্ড, কাল কর্মসূচি

নির্বাচনী তফ‌সিল ঘোষণার প্রতিবা‌দে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পু‌লি‌শি বাধায় পণ্ড হ‌য়ে গে‌ছে। মি‌ছিল‌-পূর্ব সমা‌বেশ থে‌কে দল‌টির নেতারা নির্বাচনী তফ‌সিল ঘোষণা করা হ‌লে কাল থে‌কে ক‌ঠোর কর্মসূচির হুম‌কি দেন। বুধবার বিকা‌লে ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহর নেতৃ‌ত্বে নির্বাচন ক‌মিশনে যাওয়ার উ‌দ্দে‌শ্যে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল শুরু হয়। পু‌লি‌শের কড়া পাহারায় মি‌ছিল‌টি শা‌ন্তিনগর গি‌য়ে পৌঁছলে পু‌লি‌শের ব্যারিকে‌ডের মু‌খে প‌ড়ে। বেশ ক‌ছিুক্ষণ ধস্তাধ‌স্তির পর পু‌লি‌শি বাধায় ছত্রভঙ্গ হ‌য়ে যায় গণ‌মি‌ছিল‌। এক প্রকার বাধ্য হ‌য়ে নেতাকর্মীরা এলাকা ত্যাগ ক‌রেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, নির্বাচন কমিশন সন্ধ্যায় তফসিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন। নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে যা হয়েছে তাতেই উপলব্ধি হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু। তারা বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সরকারের মনোবাসনা পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন অবৈধ তফসিল ঘোষণা করতে চাইছে। ইসলামী আন্দোলন এটা হতে দেবে না। সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন দলের মহাস‌চিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারম্নন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী কেফায়েতুলস্নাহ কাশফী, সাংগঠনিক সম্পাদক প্রমুখ।