ইসরায়েলের সমালোচনা করে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ জানান, ইসরায়েল আইন মানছে এ ব্যাপারে তার ‘সত্যিকারের সন্দেহ’ রয়েছে।
তিনি বলেন, ‘যেসব ভিডিও আমরা পর্যবেক্ষণ করেছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্পেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সান্তেজ এ কথা বলেন ।
তিনি আরও বলেছেন,গাজায় আমরা যা দেখছি তা গ্রহণযোগ্য নয়।’
স্পেনের প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ‘লজ্জাজনক বিবৃতি’ হিসেবে অভিহিত করেছে দখলদার ইসরায়েল। সান্তেজের এ বক্তব্যের পর স্পেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তারা।
ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দাবি করেছেন, তারা আন্তর্জাতিক আইন মেনেই গাজায় যুদ্ধ করছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইনে চলে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক আইনে চলবে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলায় চালায় দখলদার ইসরালে। তাদের এসব বর্বর হামলায় এখন পর্যন্ত গাজায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।
এ নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি জানান, তাদের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। তিনি হুশিয়ারির সুরে আরও বলেছিলেন, ইসরায়েলের এসব হিংস্রতা শুধুমাত্র আরও হিংস্রতাই বয়ে আনবে।’
সূত্র: আলজাজিরা