শেখ হাসিনা নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে: ফখরুল
‘আ.লীগের যাওয়ার কোনো পথ নেই, উত্তরে পর্বতমালা দক্ষিণে বঙ্গোপসাগর’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো দিকে পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে ওদের যাওয়ার আর পথ নেই। আর কোন সময় নাই। মানে এখনি পদত্যাগ করো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করো।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে।
তিনি বলেন, আজ সারাদেশকে এই আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন আটক করে? বলেন তো, ভয়ে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ লুট করে সব শেষ করে ফেলেছে, খোকলা করে ফেলেছে। আমাদের দাবি না মানলে জনগণ উত্তাল তরঙ্গ তুলে সুনামির মাধ্যমে ভাসিয়ে নিয়ে যাবে।
এ সময় পেনশন ভাতাকে সরকারের নতুন ফন্দি জানিয়ে মির্জা ফখরুল বলেন, পেনশন ভাতার নামে টাকা চুরির নতুন ফন্দি করছে সরকার। সেই টাকা চুরি করে ভোট করবে এরা।
মির্জা ফখরুল বলেন, সরকার সংবিধানের দোহায় দেয় কোন সংবিধান? বৈধ সংবিধান না এটা। আপনারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জোড় করে ক্ষমতায় বসে আছেন।
তিনি বলেন, সরকারের অবস্থা এখন আরও খারাপ। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এখন বলছে বাংলাদেশের উপর একটা শুনানি হোক। তারা সুষ্ঠ নির্বাচনে বাধা প্রদান করছে। ৯ জন এখন আর আমেরিকা যেতে পারে না। তাদের সম্পদ কি হবে তারা জানে না।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি কথাই বলা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোন নির্বাচনে যাবো না। আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ১৪ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সকালে মার্কিনদের গালি দেয় বিকেলে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে তারাই আমাদের বন্ধু।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে গণমিছিলপূর্বক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি`র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।