রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। গত কয়েকদিনের লড়াইয়ে তারা কমপক্ষে আরো ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে। খবর সিএনএনের।
বৃহস্পতিবার ( ১৩ জুলাই) ইউক্রেনের কর্মকর্তা ইভান ফেদোরভ বলেছেন, রাশিয়ার একটি ঘাঁটিতে সাম্প্রতিক হামলায় তাদের ২০০ সেনা এবং দখলকৃত শহর টোকমাকের কমান্ডার নিহত হয়েছেন।
দখলকৃত দক্ষিণ ইউক্রেনীয় শহর মেলিটোপোলের মেয়র টেলিগ্রামে আরও বলেন, আমাদের প্রতিরক্ষা সফলভাবে বাহিনী সফলভাবে টোকমাকে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।
এই ইউক্রেনীয় মেয়রের দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, শহরের রাশিয়ার একটি ঘাঁটিতে আঘাত হেনেছে ইউক্রেন। সেখানে প্রচণ্ড লড়াইয়ের কারণে কোনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনের মাটিতে অনেক রুশ সেনা হতাহত হচ্ছে। বিষয়টি স্বীকার করলেও কতজনের প্রাণহানি হয়েছে এ নিয়ে মুখ খোলেনি মস্কো।