আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি মারা গেছেন

মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর। ‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এদিকে হিন্দি দৈনিক জাগরণ এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙে যায়। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশিকিছু ওষুধ খেয়েছিলেন তিনি। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে হতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ।

এছাড়া, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুহানি। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।

প্রসঙ্গত, আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। এ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।