আমিরাতে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে সড়ক দুর্ঘটনায় নুরুল আমিন (৩৩) নামের এক হাটহাজারী প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন। পরে আমিনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল আমিন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাওল পাড়া এলাকার রাজা মিয়া সওদাগরের বাড়ীর মৃত জেবল হোসেনের তৃতীয় পুত্র।

নিহতের বড় ভাই নূরুল আলম জানান, দীর্ঘ ১০ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছে, প্রায় দুই বছর আগে আবারো প্রবাসে যায়। সেখানে গতকাল মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়ার সময় পিছনদিক থেকে গাড়ী এসে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।

নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।