আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা এবং ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদ’ শীর্ষক এক জবাবদিহিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
ওডেব’র সহযোগিতায় সংস্থাটি প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় দাতাসংস্থা -ডায়াকোনিয়ার কারিগরি সহায়তায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করেন ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ওডেব’র প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দী।
এতে মাহমুদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান অসীম কুমার দেব । এসময় বাজেট উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবদুল হান্নান।
সর্বসম্মতি ক্রমে ২০২৪-২৫ অর্থবছরে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে ৭২ লাখ ৩হাজার ৪০০ টাকার টাকার বাজেট উত্থাপন করা হয়। আর ব্যয় ধরা হয় ৭১ লাখ ৬৯ হাজার ৯শ টাকা।
আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ইউনিয়ন পরিষদের বাজেটের চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে। সভায় বিভিন্ন সমস্যা উঠে এসেছে এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন- ফয়জুল হাকিম, হাসিনা আক্তার, অনুপমা সাহাসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।